1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর হোসেন খান লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান পৌরসভার পশ্চিমপাড়, কয়খা,ঘাঘরবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শেখ, সাধারণ সম্পাদক আয়নাল শেখ, সমাজসেবক বারেক শাহ্, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম শাহ্, নাঈম শেখ, যুবলীগ নেতা মাসুদ শেখসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।


মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান বলেন, দীর্ঘ দিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি।বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।আমার রাজনৈতিক জীবন ও কমর্কান্ড মূল্যায়ন করে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!