1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘বাঙালির ঐতিহ্য পিঠা পার্বন’ এ স্লোগানে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
আজ সোমবার শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এসময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলিপ ভাবুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


পিঠা উৎসবে ১১টি স্টলে পিঠা প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে পিঠা উৎসব।
উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, নকশী পিঠা, পাকান, রসালো রোল, সবজি পুলি, পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, নারিকেল পুলিসহ বিভিন্ন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!