1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী মতিয়ার হাজরার গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী মতিয়ার হাজরার গণসংযোগ

  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭১ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন।
আজ সোমবার মেয়র প্রার্থী মতিয়ার রহমান হাজরা পৌরসভার পশ্চিমপাড়, মহুয়ার মোড়, ঘাঘরবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা, সাবেক জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, সমাজসেবক ঝন্টু হাওলাদার,যুবলীগ নেতা হায়দার হাজরা, আলী আক্কাস লিটনসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র প্রার্থী মতিয়ার রহমান হাজরা বলেন, দীর্ঘ দিন ধরে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। ছাত্র জীবনে ছাত্রলীগ করেছি। কলেজ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। বিগত দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এই উপজেলাসহ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমার কাছের মূল্যায়ণ করে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!