1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী অহিদুল ইসলামের লিফলেট বিতরণ ও গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী অহিদুল ইসলামের লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৪৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী অহিদুল ইসলামের গণসংযোগ
কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন।
আজ রবিবার বিকেলে মেয়র প্রার্থী এইচ এম অহিদুল ইসলাম পৌরসভার পশ্চিমপাড়, কয়খা, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা হান্নান শেখ, রুহুল আমিন হাওলাদার লিটু, কামাল হোসেন, সুমন হোসেন বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, ওলিউল্লাহ হাওলাদারসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সাথে ছিলেন।


মেয়র প্রার্থী এইচ এম অহিদুল ইসলাম বলেন, আমি এই পৌরসভার নির্বাচনে পর পর দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি মেয়র থাকাকালীন সময়ে তৃতীয় শ্রেণির পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নতীকরণ করেছি। এ সময় আমি এই পৌরসভার কিচেন মার্কেট ও বাস টার্মিনাল নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।

উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

০৫,০২,২০২৩

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!