1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ শনিবার বিকেলে মেয়র প্রার্থী আব্দুল খালেক হাওলাদার পৌরসভার পশ্চিমপাড়া সদর, হেলাল মার্কেট, কয়খা, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় সাবেক কাউন্সিলর মোস্তফা গাজী, সাবেক ইউপি সদস্য মান্নান হাওলাদার,বেলায়েত হোসেন গাজী, সমাজসেবক নিখিল কুমার কর,ছাত্রলীগ নেতা জিএম রনি, এইচ এম শফিকুল ইসলাম সবুজসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।


মেয়র প্রার্থী আব্দুল খালেক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। কোটালীপাড়া পৌরসভা হওয়ার আগে আমি বিলুপ্ত ঘাঘর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম।
বর্তমানে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।
তিনি আরো বলেন, এই পৌরসভাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকায় অবস্থিত। এখানে তিঁনি যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তার নির্বাচন করবো। আর যদি নেত্রী (শেখ হাসিনা) এখানে নির্বাচন উন্মুক্ত করে দেন তা হলেও আমি প্রার্থী হবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!