1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মুকুল লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান মুকুল পৌরসভার পশ্চিমপাড়, বাগান উত্তরপাড়, বান্দল, রতালসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় কাউন্সিলর আক্তারুজ্জামান ঝন্টু, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির, এডভোকেট লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, বীর মুক্তিযোদ্ধা সামচুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ আহম্মেদ, সমাজসেবক বাহার আলী, খোরশেদ আলমসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান মুকুল বলেন, দীর্ঘদিন ধরে আমি ও আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক ছিলেন হেমায়েত বাহিনীর প্রথম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা হাজী সাহেব আলী মিয়া ছিলেন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার। বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!