1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই পাঠাগারে উপহার দিলেন লেখক সিদ্ধেশ্বর মজুমদার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই পাঠাগারে উপহার দিলেন লেখক সিদ্ধেশ্বর মজুমদার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই পাঠাগারে উপহার দিলেন লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার।
গত বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারে নিজের লেখা ২২টি বইয়ের ১০১ কপি বই উপহার দেন ডাক্তার সিদ্ধেশ^র মজুমদার।
এ সময় প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ^াস, সাংবাদিক লেখক রবীন্দ্রনাথ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, কবি মিন্টু রায়, কবি নিউটন বিশ্বাস, কবি সবিতা রায় প্রেরণা, কবি সুভাষ বালা, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন।
লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বরুয়া গ্রামের দেবন্দ্রনাথ মজুমদারের ছেলে ও মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন।
শ্মশানে শাশ্বত হাসি, হঠাৎ অশরীরী তুমি, যুগল বন্ধি, ঐ সে আসে, অবিনাশী গান, ঝরাফুল তার উল্লেখ যোগ্য কাব্যগ্রস্থ। এছাড়াও বঙ্গবন্ধু সিটি ও প্রেরনাদায়িনী বঙ্গজননী ফজিলাতুন্নেছা মুজিব নামে তিনি দুটি প্রামান্য গ্রস্থ রচনা করেছেন।
বিষাক্ত চুম্বন, তুমি নেভালে আগুন নামে তার দুটো উপন্যাস রয়েছে বলে জানিয়েছেন লেখক সিদ্ধেশ^র মজুমদার।
তিনি বলেন, এ পর্যন্ত আমি ছড়া, কবিতা, উপন্যাসহ ২২টি বই লিখেছি। এই ২২টি বই থেকে ১০১ কপি বই আমি আমার ৬৯তম জন্মদিনে জ্ঞানের আলো পাঠাগারকে উপহার দিলাম।
কবি মিন্টু রায় বলেন, একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে লেখক ডাক্তার সিদ্ধেশ^র মজুমদার তার জন্মদিন পালন করলেন। তার লেখা বইগুলো বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!