1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের গণসংযোগ

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এস এস হুমায়ুন কবির গণসংযোগ করেছেন।
আজ বুধবার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এস এস হুমায়ুন কবির পৌরসভার পশ্চিমপাড় সদর, সিকিরবাজার, বলুহার, হেলাল মার্কেট, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সামচুল হক মিয়া, মান্নান মোল্লা, মো: এসকেন্দার, আব্দুল মজিদ, মঞ্জুরুল হসান খান, সাজাহান শেখ, সমাজসেবক সরোয়ার হোসেন মোল্লা, ইদ্রিস আলী শেখ, সেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তসলিম সজিবসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র প্রার্থী এস এম হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি।
বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলাম। উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় বিভিন্ন পদে থেকে জনসেবায় কাজ করেছি।
আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!