1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মেয়র প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ২৭৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী আব্দুল খালেকের গণসংযো
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার গণসংযোগ করেছেন।
আজ মঙ্গলবার মেয়র প্রার্থী আব্দুল খালেক হাওলাদার পৌরসভার পশ্চিমপাড়, বাগান উত্তর পাড়, সিকিরবাজার, বলুহার, হেলাল মার্কেট, রতাল, বান্দল, কয়খা, ফেরধরা, ঘাঘর কান্দাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় সাবেক কাউন্সিলর মোস্তফা গাজী, সাবেক ইউপি সদস্য মান্নান হাওলাদার, মোঃ হাসান গাজী, বেলায়েত হোসেন গাজী, সমাজসেবক নিখিল কুমার কর, ডা. নিরাঞ্জন মন্ডল, শেরজন হাওলাদার, মোঃ আজিজুল শেখ, ছাত্রলীগ নেতা জিএম রনি, এইচ এম শফিকুল ইসলাম সবুজ, সাদেক গাজীসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র প্রার্থী আব্দুল খালেক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। কোটালীপাড়া পৌরসভা হওয়ার আগে আমি বিলুপ্ত ঘাঘর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম।
বর্তমানে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।
তিনি আরো বলেন, এই পৌরসভাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকায় অবস্থিত। এখানে তিঁনি যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তার নির্বাচন করবো। আর যদি নেত্রী (শেখ হাসিনা) এখানে নির্বাচন উন্মুক্ত করে দেন তা হলেও আমি প্রার্থী হবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এ পৌরসভায় দলীয় মনোনয়নের জন্য সম্ভব্য ১৬ জন প্রার্থী আমাদের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আমরা সেটি কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। আর যে মনোনয়ন পাবেন আমরা সকলে মিলে তার নির্বাচন করবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!