1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় হেমায়েত বাহিনীর বাদপড়া ৭৩ বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় হেমায়েত বাহিনীর বাদপড়া ৭৩ বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৪৩৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
হেমায়েত বাহিনীর বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করণের দাবীতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করেছেন ৭৩ বীর মুক্তিযোদ্ধা।
আজ শনিবার উপজেলার টুপুরিয়া গ্রামে নির্মিত বীর বিক্রম হেমায়েত উদ্দিন স্মৃতি যাদুঘরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল হক খান লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, আমরা এই ৭৩ বীর মুক্তিযোদ্ধা ১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হেমায়েত বাহিনীতে যোগদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫১ বছর পার হয়ে গেলেও আমরা মুক্তিযোদ্ধার তালিকায় অন্তরভুক্ত হতে পারিনি। এ বিষয়ে আমরা মহামান্য হাইকোটে রিট পিটিশন করেছি। এই রিট পিটিশনে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে রুল নিশি দেওয়ার পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জামুকা আমাদেরকে তালিকাভুক্ত করেনি।
দ্রæত তালিকাভুক্ত করার জন্য সংবাদ সম্মেলন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জামুকাকে অনুরোধ জানিয়েছেন এই ৭৩ বীর মুক্তিযোদ্ধা।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হাজী মোঃ সামচুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!