1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মুনসুর তহসিলদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মুনসুর তহসিলদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৪৮৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৮ দলীয় মুনসুর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলার মুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠে মুনসুর তহসিলদার স্মৃতি সংঘের আয়োজনে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি নিশাত রহমান মিথুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।


কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, মেসার্স মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লাভলু শেখ ,ডা. শ্যামল বাড়ৈ, সমাজ সেবক রকিবুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি নিশাত রহমান মিথুন বলেন, শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতা সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করার উদ্দেশ্যেই খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। এই টুর্ণামেন্টের আয়োজনের মধ্য দিয়ে সেই লক্ষ্য অনেকাংশে সফল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!