1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৪০৮ জন সংবাদটি পড়েছেন।
 কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেন।
এরপর উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু। এক সময় আমি এ উপজেলায় এই সংগঠনের নেতৃত্ব দিয়েছি। আজ আমি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। যারা বর্তমানে উপজেলায় ছাত্ররীগের  নেতৃত্ব দিচ্ছেন তারাই আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। এরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!