1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ৫১ হাজার ১৮৮ জন শিক্ষার্থী পেল নতুন বই - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ৫১ হাজার ১৮৮ জন শিক্ষার্থী পেল নতুন বই

  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজলার ২৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ১৮৮জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ রবিবার নতুন বছরের শীতের সকালে উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।


কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দীন, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশ (মডেল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ব কোটালীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের শিক্ষার্থী জুঁই সমাদ্দার বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা নতুন বছরের শুরুতেই নতুন বই পড়তে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বছরের প্রথম দিনে আমরা এ উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯হাজার শিক্ষার্থী ও ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২হাজার ১৮৮জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। আজকে আমরা যেসব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিলাম এসব শিক্ষার্থীরাই আগামীতে গড়বে স্মাট বাংলাদেশ। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!