1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন অভিযান শুরু - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন অভিযান শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৭৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি  :
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে বাংলাদেশ আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিটি গ্রামে বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে।
এ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার জেলার ৫ টি উপজেলার ৯১০টি গ্রাম ৪টি পৌরসভার ৩৬টি ওয়ার্ডে  ২টি করে মোট ২ হাজার ৫ শ’ টি  ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করেছেন প্রধান অতিথি আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আজহারুল হুদা। এ সময় সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেলা কমান্ড্যান্ট মোঃ আজহারুল হুদা প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠনের পর থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের পরিবেশ রক্ষায় আমারা গোপালগঞ্জ জেলায় ২ হাজার ৫ শ’ বৃক্ষের চারা রোপন করছি। আগামী ৭ দিনের মধ্যে জেলার সব গ্রাম ও পৌরসভায় বৃক্ষরোপন করা হবে।
ওই কর্মকর্তা আরো বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  তত্ত্বাবধানে  এসব বৃক্ষের চার সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।   বাহিনীর মহাপরিচালক সর্বদা মানব কল্যাণে নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও দক্ষ সংগঠক। তার দিক নির্দেশনায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে জাতির পিতার জন্মস্থান গর্বিত গোপালগঞ্জে  বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করা হয়েছে।   গোপালগঞ্জ জেলায় কর্মরত এ বাহিনীর সকল সদস্য দেশের এ ক্রান্তিলগ্নে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে  কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!