1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার কবি সুকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রভাতী সেবা সংস্থার আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল ও সুবিধাভোগী পলিনা মন্ডল বক্তব্য রাখেন।


প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বলেন, এই প্রকল্পের মাধ্যমে উনশিয়া গ্রামের সুফলভোগীদের বাড়িতে  ৫টি গভীর নলকূপ স্থাপন ও ৬টি আধাপাকা স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করে দেওয়া হয়েছে।
সুবিধাভোগী পলিনা মন্ডল বলেন, আমার বাড়িতে আগে কোন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ছিলনা। প্রভাতী সেবা সংস্থা আমার বাড়িতে একটি ল্যাট্রিন নির্মাণ করে দিয়েছে। আমরা এখন এই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনটি ব্যবহার করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!