1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
'তিন দিন ধরে একই কাপড় পরে আছি’ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

‘তিন দিন ধরে একই কাপড় পরে আছি’

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৬৩৮ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
‘আশপাশের বিভিন্ন বাড়ি থেকে খাবার দিয়ে যায়, সেই খাবার খাই। রান্না বান্না করার মতো হাড়ি পাইলা কিছুই নাই। আগুনে পুড়ে সব শেষ হইয়া গেছে। গত তিন ধরে একই কাপড় পড়ে আছি’- এ ভাবেই কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব ধারাবাশাইল গ্রামের ভ্যান চালক নিপুন রায় (৪০) ।
নিপুন রায় পূর্ব ধারাবাশাইল গ্রামের কালিপদ রায়ের ছেলে।
গত বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে নিপুন রায়ের বসবাসের পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নিপুন রায়, তার স্ত্রী ও দু’ ছেলে-মেয়ে পাশের কান্দি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এ অগ্নিকান্ডের পরে গত তিন দিন ধরে এই পরিবারের ৪সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভ্যান চালক নিপুন রায়ের স্ত্রী সবিতা রায় বলেন, আমাদের বাড়িটি ফঁাকা জায়গায় হওয়ায় আশপাশের মানুষজন আগুন নিভাতে আসার আগেই পুড়ে সব শেষ হয়ে গেছে। হাড়ি পাইলা, থালা বাসুন, নগদ টাকা কিছুই নাই। গরু কিনবো বলে একটি এনজিও থেকে ৪০হাজার টাকা ঋণ নিয়ে ছিলাম। সে টাকাগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন কিভাবে বাঁচবো। ভেবে পাচ্ছিনা।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, নিপুন রায় ও তার পরিবারের সদস্যদের যাতে খোঁলা আকাশের নিচে বসবাস করতে না হয় তার জন্য আমরা দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!