1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ আহত- ২৫ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ আহত- ২৫

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৮০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ২৫জন আহত হয়েছে। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, লাখিরপাড় গ্রামের বেলায়েত হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের লায়েক হাওলাদারের  জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সুত্রে ধরে আজ শুক্রবার বিকেলে বেলায়েত হাওলাদার লোকজন দিয়ে বিরোধপূর্ণ জমি দখল নিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়। গুরুতর আহত বেলায়েত হাওলাদার(৩৫), দেলোয়ার হাওলাদার (৪৫), তারিক হাওলাদার ( ১৭), খায়রুন বেগম (৪০), হাসিনা বেগম ( ৪৫), সাফিয়া বেগম (৩৬), খায়রুল হাওলাদার (১৭), ইব্রাহিম হাওলাদার (১৫), রাবেয়া বেগম ( ৭০), কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপরদিকে লায়েক হাওলাদার (৫২), ফায়েক হাওলাদার (৪৮ ), জায়েদ হাওলাদার (৪৩), লিটন হাওলাদার (৪০), হাচিবুর হাওলাদার (১৮), খাদিজা বেগম (৩৫), আসমানী খানম (১৬) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলায়েত হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত জায়গায় কাজ করতে গেলে লায়েক হাওলাদার লোকজন নিয়ে বাঁধা দিয়ে আমাদের মারধর করে।
এ বিষয়ে লায়েক হাওলাদারের  কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের একটি পৈত্রিক জমি নিয়ে বেলায়েতের সাথে আদালতে মামলা রয়েছে। বেলায়েত আজ লোকজন নিয়ে এই জমি দখল করতে এলে আমরা বাঁধা দেই। বেলায়েত তখন তার লোকজন নিয়ে আমাদেরকে মারধর করে।
কোটালীপাড়া থানার ওসি মো: আমিনুল ইসলাম সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!