1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কবি সুকান্তর ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে উদীচীর শ্রদ্ধা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কবি সুকান্তর ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে উদীচীর শ্রদ্ধা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪৯৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জন্মলগ্ন থেকে দ্রোহের আগুন নিয়ে বেড়ে ওঠেন তিনি। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের এই দিনে তিনি মারা যান।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পামাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখা। এসময় উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন,যুবলীগ নেতা মিজানুর রহমান বুলবুল, শিক্ষক দেবাশীষ বিশারদ উপস্থিত ছিলেন। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ভারতে জন্মগ্রহণ করলেও কবির আদি নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!