1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৪১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধান ফসলের ফলন নিরুপনের জন্য টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ( ডিএই) এর নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভা ব্লকের রাঢ়ীর বিল গ্রামের বোরো চাষী বলরাম রত্নের রোপনকৃত ব্রিধান-৮৯ ধানের জমিতে নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শস্যকর্তন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ রাধাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সর্বানন্দ বৈদ্য, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, স্বপন মহালদার, মনোজ কুমার মৃধা ও সুমন মৈত্র উপস্থিত ছিলেন ।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন,এ বছর কোটালীপাড়ায় ২৪৯৪৫ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে এবং বোরোধানে বাম্পার ফলন হয়েছে, যদিও গত ৪ এপ্রিল কোটালীপাড়ায় কৃষি জমির উপর দিয়ে লু-হাওয়া বয়ে যাওয়ায় কিছু জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় আবাদকৃত জাতের উপজেলা পর্যায়ে প্রতিটির জন্য ২০ বর্গমিটার করে একটি উত্তম, একটি মধ্যম ও একটি নিম্ন ফলনের ধানের নমুনা শস্যকর্তন করে থাকি এবং ব্লক পর্যায়ে আরো বেশী নমুনা শস্যকর্তন করা হয়, তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্তন। এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে আগত চাষীদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদানের জন্য আগত চাষীদের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে টিশার্ট বিতরণ করা হয়েছে।
শস্যকর্তন অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার প্রায় ৫০ জন কৃষক- কৃষানী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!