1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে দরিদ্র কৃষকদের ধান - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে দরিদ্র কৃষকদের ধান

  • প্রকাশিত : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৯৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
করোনার কারণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরী অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশী। এ অবস্থায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) কোটালীপাড়া উপজেলার দরিদ্র কৃষকদের ধান স্বল্পমূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এতে চাষিদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
এরই অংশ হিসেবে আজ সোমবার উপজেলার তারাশী বিলে কামাল শেখ নামে এক দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া হয়।
এর আগে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো: মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন।
এ সময় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর পরিচালক মোঃ মাহামুদুন্নবী , উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হক, আব্দুল গণি মিনা , মোর্শেদ হাসান মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফত জামিল উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর মহাপরিচালক শেখ মো: মনিরুজ্জামান বলেন, এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ৪ বিঘা জমির ধান কাটা যাবে। সে অনুযায়ী আমরা যদি দৈনিক ৮ ঘন্টা করে ধান কাটি তাহলে ৩২ বিঘা জমির ধান কাটা সম্ভব। আমরা এই ধান কেটে দেওয়ার জন্য ধান চাষীদের কাছ থেকে তেল খরচ বাবদ ১২শত টাকা করে নিবো।
তারাশী গ্রামের কৃষক কামাল শেখ বলেন, বর্তমানে আমাদের এলাকায় প্রতি বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে প্রায় ৫ হাজার টাকা লেগে যায়। সেখানে বাপার্ড কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দিতে মাত্র ১২শত টাকা নিচ্ছে। এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় মাড়াই ও উড়ানোর কোন ঝামেলা নেই। এ ভাবে ধান কেটে দেওয়ায় আমাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!