1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৮৩১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন।
আজ মঙ্গলবার কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পশ্চিমপাড় থেকে তারাশী বাসস্ট্যান্ড পর্যন্ত ফুটপাতে অভিযান চালিয়ে দখল মুক্ত করেন। এ সময় দুই গাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ফুটপাতে রাখা গাছ, ইট, সিমেন্ট, পিলারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গাছ, ইটসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করে আসছিল। যে কারণে সড়কের ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচালে বিঘ্ন ঘটছিল এবং বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনা ঘটেছে। তাই আমরা ফুটপাত দখল মুক্ত করার জন্য এ অভিযান চালিয়েছি। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!