1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
জেলা প্রশাসন ও জেলা আ’লীগের উদ্যোগে গোপালগঞ্জে ১ লাখ মাস্ক বিতরণ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জেলা প্রশাসন ও জেলা আ’লীগের উদ্যোগে গোপালগঞ্জে ১ লাখ মাস্ক বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৪৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
‘মহামারী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। নিরাপদ থাকুন।’ এ আহবানে গোপালগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার  গোপালগঞ্জের ৫ টি উপজেলা, ৪ টি পৌরসভা ও ৬৭ টি ইউনিয়নে একযোগে এসব মাস্ক বিতরণ করা হয়েছে।
এদিন সকাল ১০ টায় শহরের লঞ্চঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলাব্যাপী করোনা সচেতনা বৃদ্ধিতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়।
এছাড়া  বেলা ১১ টায় শহরে ৫ হাজার মানুষের মধ্যে   জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোন সুরক্ষা সামগ্রী   ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় করোনা সচেতনতা বৃদ্ধিতে শহরে ব্যাপক ভাবে মাইকিং করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন,করোনার দ্বিতীয় ঢেউ মারাত্নক আকার ধারন করেছে। আতংকিত না হয়ে সচেতনতাই আমাদের করোনা থেকে রক্ষা করতে পারবে। ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে। সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। তাই আমার করোনা সংক্রমন প্রতিরোধে ১ লাখ মাস্ক বিতরণ করেছি। জন সমাগম এড়িয়ে চলতে হবে। সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে করোনা প্রতিরোধ করতে হবে।   আমারা সচেতনতা বৃদ্ধিতে জেলার সর্বত্র প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণ সহ সরকারি নির্দেশনা বাস্তবায়ন করছি।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, সরকার ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষনা দিচ্ছে। করোনা থেকে বাঁচতে হলে আমাদের এ লকডাউন সর্বাত্নক করে তুলতে হবে। সবাইকে নিরাপদে থাকতে হবে ও রাখতে হবে। সে জন্য আমরা করোন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। এছাড়া শহরে করোনা সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা চালিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাজ কর্মী রমজান আলী বলেন, জেলা প্রশাসন করোনা প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আমারা সচেতনার সাথে করোনা মোকাবেলা করে এ যুদ্ধে জয়ী হবো।
গোপালগঞ্জ চেম্বার অব কর্মাসের সহসভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন বলেন, করোনার ২য় ঢেউ মোকেবলায় জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ আগে থেকেই তৎপর রয়েছে। তাদের সর্বাত্নক চেষ্টায় ও  জনগনের  সচেতনতায় আমরা ইনশাল্লাহ করোনা প্রতিরোধ করতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!