1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন নিয়ে তদন্ত কমিটি - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন নিয়ে তদন্ত কমিটি

  • প্রকাশিত : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৭৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী জঙ্গিনেতা মুফতি হান্নান মুন্সির আপন খালাত ভাই ও বিএনপি নেতা মুন্সি সরাফত হোসেনের আপন ভাই মুন্সি মাহফুজ হাসানাত কামরুলকে সভাপতি করে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কৃষক লীগ।
গত শুক্রবার (৯ এপ্রিল ) কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলীকে আহবায়ক করে ৫সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যা সদস্যরা হলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ও সদস্য মো: সিরাজুল ইসলাম।
এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা। তিনি বলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৫দিনের মধ্যে লিখিত ভাবে তদন্ত রিপোর্ট কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক এই তদন্ত কমিটি ৫দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট কেন্দ্রে জমা দিবেন।
এ দিকে গত বুধবার (৭ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের একাংশ ও আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের আয়োজনে বর্তমান কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের সাকেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান কমিটির সহ-সভাপতি অরুন মল্লিক।
সংসাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত বছর কোটালীপাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সম্মেলন করার লক্ষ্যে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটির কোথায়ও  মুন্সি মাহফুজ হাসানাত কামরুলের নাম ছিল না। এমনকি তিনি পূর্বে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ কোন কমিটিতেও ছিলেন না। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। কামরুলের আপন খালাতো ভাই জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান। তার আপন বড়ভাই মুন্সি সরাফত হোসেন কোটালীপাড়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। সম্মেলন না করে একটি মহল অর্থের বিনিময়ে রাতের আধারে গত ৪ এপ্রিল এই বিতর্কিত কমিটি গঠন করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বিশ্বানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,  সাংগঠনিক নিয়ম মেনে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এখানে  অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়।  নবগঠিত কমিটি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ায় কেন্দ্রীয় কৃষক লীগের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।
জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: মোস্তফা কামাল কলেন, আমি ৩বছর ধরে জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং এই কোটালীপাড়ার সন্তান। কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে আমি জানিনা এবং যাকে সভাপতি করা হয়েছে আমি তাকে চিনিনা।
কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও তদন্ত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী বলেন, বর্তমানে আমি অসুস্থ রয়েছি। আমি সুস্থ হওয়ার পরে তদন্ত কাজ শুরু করবো। তনন্তে যদি কারো বিরুদ্ধে অসাংগঠনিক কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষক লীগের নব নির্বাচিত সভাপতি মুন্সি মাহফুজ হাসনাত কামরুল বলেন, আমার পিতা মুন্সি আবুল কাসেম আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। আমার ভাই মুন্সি এবাদুল ইসলাম  উপজেলা কৃষক লীগের আহবায়ক ছিলেন। আমার বড়ভাই মুন্সি সরাফত হোসেন কোন দিন বিএনপি করেননি। জঙ্গি নেতা হান্নন মুন্সি আমার খালাত ভাই। তারা স্বাধীনতা বিরোধী তাই  তাদের সাথে আমাদের ৫০ বছর ধরে কোন সম্পর্ক নেই। আমি ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!