1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৯০২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতিকালে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। চক্রটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়ক থেকে সাধারণ মানুষকে মাইক্রোতে তুলে মারপিট করে মূল্যবান জিনিসিপত্র ছিনিয়ে নিতো। পরে মহাসড়কের  সুবিধাজনক স্থানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ফেলে পালিয়ে যেত। তারা এভাবেই দিনের পর দিন অসংখ্য ডাকাতি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো রবগুনা জেলার তালতলী থানার বেতিপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে একিন ওরফে সুসন প্যাদা (২৮), বরগুনা জেলার আগাপদ্মা এলাকার দক্ষিণ ডিকেপি রোডের ওয়াজেদ খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫) , বরগুনা জেলার তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের দেনছের আলী হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (২৮) ও  বরগুনা জেলার শিয়ালিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম সিকদারের ছেলে মোঃ সেলিম (৩৫)।
ক্ষতিগ্রস্থ গোপালগঞ্জ শহরের ডায়গনস্টিক ব্যবসায়ী মোঃ এনামুল হক মুনির বলেন, বুধবার আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১১টা ৪৫ মিনিটে মোটর সইকেলে করে গ্রামেরবাড়ি পাথালিয়ার উদ্দেশ্যে রওনা হই। রাত ১২ টা ৫ মিনিটে সোনাকুড় সংযোগ সড়কে পৌছালে একটি মাইক্রোবাস আমার মোটর সাইকেলের সামনে এসে দাড়ায়। ড়্রইভার সহ ৭/৮ জন গাড়ি থকে নেমে  নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে মাইক্রোতে তোলো। তাদের মধ্যে একজন আমার মোটর সাইকেল চালিয়ে নিয়ে যায়। পরে তারা আমাকে মারপিট করে আমার নগদ ৩০ হাজার ৭ শ’ ২০ টাকা,২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমাকে গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামকস্থানে ফেলে পালিয়ে যায়। পরে আমি বিষয়টি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানাই।
গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। সদর উপজেলার গোপিনাথপুরে পুলিশের ব্যারকেটের মুখে ডাকাত দলের সদস্যরা মাইক্রো ঘুড়িয়ে খুলনার দিকে রওনা হয়। এ সময় ডাকাত চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।  হরিদাসপুর ব্রিজের ওপর ব্যারিকেট দিয়ে  ডাকাত চক্রের ৪ জনকে আটক করা হয়। এ সময়  তাদের কাছ থেকে একটি রামদা,  ২টি ধারলো চাকু, একটি হাতুড়ি, একটি টিপ গিয়ার চাকু, ডাকাতির মালামাল, ৬টি মোবাইল ফোন, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাইক্রোতে তুলে মারপিট করত। তারপর তাদের কাছ থেকে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্নালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যেত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দেশের বিভিন্ন মহাসড়কে তারা এ কাজ করে বেড়াত বলেও পুলিশকে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!