1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ৯০০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ৯০০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৫২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৯০০ পিচ ইয়াবাসহ মো: সাগর শেখ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ
গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় জিকরুল শেখ (৩৫) ও মুজাহিদ শেখ (৩৪) নামে আরও ২ মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত মো: সাগর শেখকে মাদক আইনে মামলা দায়ের করে কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রাম থেকে ৯০০ পিচ ইয়াবাসহ মো: সাগর শেখকে গ্রেফতার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে।  গ্রেফতারকৃত মো: সাগর শেখ আশুতিয়া গ্রামের হান্নান শেখের ছেলে। অপর পলাতক ২ আসামী জিকরুল শেখ আশুতিয়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে ও মুজাহিদ শেখ একই গ্রামের আলমগীর শেখের ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!