1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় আগুনে ১৩টি দোকান ঘর পুড়ে ছাই, প্রায় ২কোটি টাকার ক্ষতি - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় আগুনে ১৩টি দোকান ঘর পুড়ে ছাই, প্রায় ২কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে ১৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়  ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘাঘর বাজারের মহুয়ার মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সোহাগের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকান ঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মূহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগনের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ২ঘন্টা ধরে চলা এ অগ্নিকান্ডে ইব্রাহীমেরে ফার্নিচারের দোকান, বাবুল শেখের ঔষধের দোকান, বিপ্লব মোল্লার গ্যারেজ, কামরুলের হোটেল, জাহিদের হোটেল, মাহবুবের ওয়ার্কশপ, সোহাগের হোটেল, ওমরের ফার্নিচারের দোকান, হুমায়ুনের তেলের দোকান, রামকৃষ্ণের হোমিও ঔষধের দোকান, মোজাফ্ফরের ভ্যান গ্যারেজ, গনেশের মিষ্টির দোকান ও খোকন বসুর মিষ্টির দোকানসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বিপ্লব মোল্লা বলেন, আমাদের এই ১৩টি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায়  ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীরাই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার যদি ক্ষতিগ্রস্থ এ সকল ব্যবসায়ীদের সহযোগিতা না করে তাহলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পথে বসতে হবে।
 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!