1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৬৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ফজলে রাব্বি খান ও উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ উকিল জুয়েলের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে ফুল করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।


এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, বেসরকারি ভাবে নির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি এম মাহমুদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ সহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরআগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার ভোরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে টুঙ্গিপাড়ায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা ও দোয়া- মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!