1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পেল ‘অসমাপ্ত আত্মজীবনী’ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পেল ‘অসমাপ্ত আত্মজীবনী’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক প্রোগ্রামের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা শিক্ষার্থীদের হাতে ‘অসমাপ্ত আতœজীবনী’ বই তুলে দেন। এছাড়া এ সময় ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ গ্রহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াসুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন জেলার প্রতিটি শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। যাতে করে তারা বঙ্গবন্ধু, দেশের মানুষ ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর কাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে নতুন প্রজম্ম। তাই তাদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। এটি জানান দিতেই আমরা সব শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোচনামচা বই বিতরণ কার্যক্রম শুরু করেছি।
আনুষ্ঠানে সভাপতি এস.এম মাহফুজুর রহমান বলেন,আমরা বই বিতরণ করেই বসে থাকবনা। শিক্ষার্থীদের স্কুলে স্কুলে এটি পড়ানো হবে। আগামী মার্চে বঙ্গবন্ধুর জম্ম দিনে আমরা উপজেলার সব শিক্ষার্থীদের অংশ গ্রহনে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবো। কঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরে তারা উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলবে। এটিই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!