1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে আধিপত্যের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে আধিপত্যের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৪২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে দু’ চেয়াম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সাংখা বেড়ে দাড়িয়েছে ৩ এ। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে শহিদ মোল্লা (৪০) ও বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ইউনিয়নের দাসেরকান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫) মারা যান। এরআগে গত ২৩ নভেম্বর সংঘর্ষের দিন আহত জলিল শেখের ছেলে কালাম শেখকে (২৫) হাসপতালে নেয়ার পথে মারা যায়।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


ওই কর্মকর্তা জানান রাগদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। ইউপি নির্বাচনকে সামনে রেখে ওই দু’ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তোজনা চরম আকার ধারণ করে। এ উত্তেজনাকে কেন্দ্র করে সোমবার ২৩ নভেম্বর সকাল ৮ টার দিকে দু’ পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ইউপির শ্রীযুতপুর গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিততি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২১ জন আহত হয়। রাজৈর হাসপাতালে নেয়ার পথে কালাম শেখ মারা যায়। বুধবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় আহত শহিদ মোল্লা ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন কালাই ফকির মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!