1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় ২ হাজার পরিবারে শাড়ি-লুঙ্গি ও ঈদের খাদ্য সহায়তা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় ২ হাজার পরিবারে শাড়ি-লুঙ্গি ও ঈদের খাদ্য সহায়তা

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৬৪৪ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষে করোনা পরিস্থিতিতে অসহায় ২ হাজার পরিবারের মধ্যে শাড়ি লুঙ্গি ও ঈদ খাদ্য সহায়তা প্রদান করেছেন আগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্র নেতা খোন্দকার মঞ্জুরুল হক লাবলু।
আজ শনিবার সকালে মুকসুদপুর উপজেলার বণগ্রামে ১ হাজার পরিবারে মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সী, অগ্রনী ব্যাংকের বনগ্রাম শাখার ব্যবস্থাপক সঞ্জয় বাইন উপস্থিত ছিলেন।

এ দিন কোটালীপাড়া উপজেলা সদরে প্রধানমন্ত্রীর নির্দেশে সাবেক ওই ছাত্র নেতা খোন্দকার মঞ্জুরুল হক লাবলুর পক্ষে ১ হাজার অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র শেখ কামাল হোসেন, জেলা দায়রা ও জজ আদালতের জিপি এ্যাভোকেট দেলোয়ার হোসেন সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো: মোত্তাহিদুর রহমান শিরু, অগ্রণী ব্যাংক কোটালীপাড়া শাখার ম্যানেজার মো: উজ্জ্বল মোল্যা উপস্থিত ছিলেন।

এ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, আধা কেজি সরিষার তেল, এক প্যাকেট সেমাই ও এক প্যাকেট গুড়া দুধ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!