1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনির ডাসারে স্কুলছাত্রীর লাশ উদ্ধার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কালকিনির ডাসারে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৩২ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে সিথু বৈদ্য-(১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। আজ বুধবার ভোররাতে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার নবগ্রাম এলাকার উত্তর নবগ্রাম গ্রামের অসহায় কৃষক গৌরাঙ্গ বৈদ্য তার স্কুল পড়–য়া মেয়ে সিথু বৈদ্যসহ তার পরিবারের সবাইকে নিয়ে গত বুধবার দুপুরে তাদের এক আত্মীয়ের বাড়ি শ্রাদ্ধ খেয়ে বাড়িতে আসেন। রাতে তার মেয়ে সিথু হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে তারা সিথুকে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে সে সুস্থ হলে তাকে গত সোমবার দুপুরে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সিথু আবার মঙ্গলবার পুনরায় অসুস্থ হয়ে পরেন। উপায়অন্ত না পেয়ে সিথুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে রওনা দেন। পরে ঢাকা যাওয়ার পথে সিথু মারা যায়। তার পরিবার তার লাশ বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে আমরা স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!