1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ১শ’ পরিবারকে ঈদের সহায়তা দিল কৃষ্ণাদিয়াবাসী ফেসবুক পরিবার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে ১শ’ পরিবারকে ঈদের সহায়তা দিল কৃষ্ণাদিয়াবাসী ফেসবুক পরিবার

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪৯২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

করোনার মধ্যে গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের প্রায় একশত অসহায় পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী দিয়েছে কৃষ্ণাদিয়াবাসী ফেসবুক পরিবার ।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গ্রুপের এডমিন শেখ নাজিম উদ্দিনের উদ্যোগে গ্রুপের সকলের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার (২৩ মে) সকাল ৯ টায় মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামের ৩ টি ওয়ার্ড এর বিভিন্ন স্থানে পৃথকভাবে এলাকার অসহায় বিধবা, অতি দরিদ্র, প্রতিবন্ধী, গর্ভবতী মা, প্রবীণ ও শিশুদের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে পোলাও চাল, চিনি,সয়াবিন তেল, সাবান, সেমাই ও গুড়ো দুধ প্রদান করা হয়।
কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসা মাঠে খাদ্যসামগ্রী বিতরণের সময় কৃষ্ণাদিয়াবাসী ফেসবুক এর এক্টিভ সদস্য মামুন রেজা,সজিব মুন্সি, সবুজ ফাহাদ, ইয়াসিন খোন্দকার, আজিজ শেখ, সুমন মোল্লা, সুমি খানম, লিমন মীনা, মাহমুদুল হাসান রাজন শেখ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গ্রুপের এডমিন শেখ নাজিম উদ্দিন জানান, ফেসবুক এর মাধ্যমে সমাজের ভালো কাজ করা যায় এটা তার একটি নিদর্শন মাত্র। গ্রামের মানুষ অত্যন্ত পরিচ্ছন্ন ও নরম মনের অধিকারী। মাত্র দুই দিনের চেস্টায় কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে একটা স্টাটাসের মাধ্যমে এই ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয় । ভবিষ্যতে আরো ভালো কিছু করার আশা ব্যক্ত করেন তিনি। গ্রুপের সকল সদস্যর ধন্যবাদ জানিয়ে তিনি আরো জানান, যারা একটা স্টাটাস এর মাধ্যমে এগিয়ে এসেছেন এবং সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুঁটিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!