1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ আহত-২৫ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় জমিজমা বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ আহত-২৫

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫২০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ২৫জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ হিরণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, দক্ষিণ হিরণ গ্রামের নোয়াবালী মুন্সীর ছেলে গাউস মুন্সীর সাথে তারই সৎ ভাই দাউদ মুন্সীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রে ধরে বুধবার বিকেলে গাউস মুন্সীর সমর্থক বখতিয়ার মুন্সী ও মাহাবুব মুন্সী লোকজন নিয়ে দাউদ মুন্সীর বাড়ির সীমানার বেড়া ভাংচুর করে।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


এর আগে ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত খুশীদা(৪০), তরিকুল সিকদার(২৭), আশরাফুল মুন্সী(১৭), ইউসুব মুন্সী(৫০), রেজাউল সিকদার(১৭), লিটু মুন্সী(৪০), দাউদ মুন্সী(৩৮), আব্দুল্লাহ মুন্সী(২৫), রফিক মুন্সী(৪৫), মিরাজ মুন্সী(৪০) ও শাহিন সিকদার (৪৫) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দাউদ মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম বলেন, আমার ভাসুর গাউস মুন্সীর সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ বিকেলে আমার ভাসুরের সমার্থক বখতিয়ার মুন্সী ও মাহাবুব মুন্সী লোকজন নিয়ে এসে আমাদের লোকজনদের মারধর ও বাড়িঘর ভাংচুর করে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বখতিয়ার মুন্সী কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দাউদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!