1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় বাস শ্রমিক গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় বাস শ্রমিক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় পুলিশ বাস শ্রমিক মোস্তফা সিকদারকে (৪০) গ্রেফতার করেছে।
গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোস্তফা সিকদার জেলার কোটালীপাড়া উপজেলার তাড়াশী কর্মকারবাড়ি গ্রামের আজগার সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে চলাচলকারী লোকাল বাসে সুপার ভাইজারের কাজ করে।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় ওই বাক প্রতিবন্ধীর বড় বোন বাদী হয়ে মোস্তফা সিকদারকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, প্রায় ৫ মাস আগে প্রতিবেশী বাক প্রতিবন্ধী তরুণীকে (২১) ফুসলিয়ে মোটর শ্রমিক মোস্তফা সিকদার ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে সাড়ে চার মাসের অন্তসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার রাতে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ মোস্তফাকে গোপালগঞ্জ শহর থেকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য ওই তরুণীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!