1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে বাস চাপায় মা ও ছেলে নিহত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে বাস চাপায় মা ও ছেলে নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪০ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বাস চাপায় কোলের শিশু সন্তান সহ মা নিহত হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরো ৩ সদস্য আহত হয়েছে। গতকাল সেমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার নিজামাকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশুপুত্র নূর মোহাম্মদ কাজী।
কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, ওই গৃহবধূ কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের বাবার বাড়ি থেকে স্বামী রফিক কাজীর ব্যাটারি চালিত ভ্যানে করে পরিবারের সদস্যদের নিয়ে ফলসী গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মিল্টন বাজারে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কাশিয়ানীর ব্যাসপুরগামী একটি লোকালবাস তাদের ভ্যানকে চাপা দেয়। এতে শিশুপুত্র নূর মোহাম্মদ মায়ের কোল থেকে ছিঠকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরা বেগমকে মৃত ঘোষনা করেন।
নিহত মীরা বেগমের স্বামী আহত রফিক কাজী (৪০), মেয়ে জামিলা (৩) ও ভাসুরের মেয়ে শোভাকে (৪) গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!