1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৩ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ।
আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
তিনি বলেন, গত ২৭ আগষ্ট ফেসবুকে রাজাকার দালাল লিষ্টে নাম থাকা কোটালীপাড়া উপজেলা রতাল গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মিয়াকে রাজাকার দালাল বলে একটি পোষ্ট দেয়।
এই পোষ্টে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদেরের ছেলে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় যুগ্ম সচিব মো: শওকত আলী বাদী হয়ে পহেলা সেপ্টেম্বর ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইবুনালে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ ১৩ ছাত্রলীগ নেতার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ ছাড়া ১১ সেপ্টেম্বর আব্দুল কাদের মিয়ার আরেক ছেলে প্রকৌশলী আলী আজগর এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা কর্মীদেরকে কতিপয় নামধারী বলে ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করেন। ছাত্রলীগের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহারে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, দুলাল শেখ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পটু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, শামিম দাড়িয়াসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!