1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
শেখ মনিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শেখ মনিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি কে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকির বানোয়াট, অসাংগঠনিক ও বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা যুবলীগ। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল বশির টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারন সম্পাদক বিএম মাহামুদুল হক, যুগ্ন সম্পাদক এহিয়া শেখ, আবুল হাসান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নাজমুল ইসলাম সহ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকি শোক দিবস উপলক্ষে জুম মিটিংয়ে বলেছেন, “খন্দকার মোস্তাকের সাথে মিলে শেখ মনি বঙ্গবন্ধুকে হত্যার পথ প্রশস্ত করে দিয়েছিলো”। জাতির পিতার ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করেছেন। তার এই বক্তব্যে টুঙ্গিপাড়ার জনগনক্ষুদ্ধ ও প্রতিবাদমূখী। তাই তাকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!