1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ফেসবুকে পিতাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পুত্রের সংবাদ সম্মেলন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ফেসবুকে পিতাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পুত্রের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পুত্র প্রকৌশলী মো: আলী আজগর ।
আজ শুক্রবার উপজেলার রতাল শফিজদ্দিন মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রকৌশলী মো: আলী আজগর লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কতিপয় কিছু ছাত্রলীগ নেতা আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার পিতাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আমরা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, জিএস জামির, ভিপি ছোটনসহ ১২জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছি।
তিনি আরো বলেন, আমার পিতা আব্দুল কাদের মিয়া যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। যার ফলে আমাদের সিকির বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান রাজাকাররা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল । আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার ভাই মো: শওকত আলী বর্তমান সরকারের একজন উচ্চপদস্ত কর্মকর্তা । ছাত্রজীবনে তিনি বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তাই এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ আব্দুল কাদের মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!