1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে মধুমতি নদীতে ডুবে কলেজ ছাত্র হাবিল সিকদার (২০) নিখোঁজ হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুরে মধুমতি নদীতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ হাবিল সিকদার পাশ্ববর্তী মানিকহার গ্রামের মুসা সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার স.ম আরিফুল হক জানান, মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় খেপলা জাল দিয়ে মাছ শিকার করছিলেন ওই কলেজ ছাত্র। ছাত্রটি খেপলা জাল দিয়ে নদীতে খ্যাপ দেয়। এর মধ্যে তার জালে নদীর পানির নিচ থেকেই প্রবল টান লাগে। সেই টানে ওই ছাত্র দেহের ভারসাম্য রক্ষা করতে না পেরে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থলে প্রচন্ড স্রোত ও গভীরতা রয়েছে। উদ্ধার কাজ করতে আমরা ডুবুরি দলকে খবর দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!