1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ২ শ’ পরিবার পেল প্রধানমন্ত্রী মানবিক খাদ্য সহায়তা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ২ শ’ পরিবার পেল প্রধানমন্ত্রী মানবিক খাদ্য সহায়তা

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার বন্যা কবলিত রামনগর ও লখন্ডা গ্রামের ২ শ’ পরিবারে প্রধানরমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুর রহমান ট্রলারে করে বাঘিয়ার বিলের ওই দু’ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ৫ প্যাকেট নুডুলস পৌঁছে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী এ এলাকা থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ এলাকার মানুষের সাথে প্রধানমন্ত্রীর আতœার সম্পর্ক। তাই তাদের দুঃখ দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী সব সময় তাদের সাথে আছেন। তাদের খোঁজ নিচ্ছেন। সব ধরনের সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!