1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে প্রতারনার মাধ্যমে হেপাটাইটিস বি টিকা দেয়ার অপরাধে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বরিশালে প্রতারনার মাধ্যমে হেপাটাইটিস বি টিকা দেয়ার অপরাধে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৫০ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালে অনুমোদনহীন অদক্ষ টেকনিশিয়়ান কর্তৃক হেপাটাইটিস বি টিকা প্রদানের অপরাধে চার সহযোগীসহ মূল হোতা গ্রেফতার। বিভিন্ন মেয়াদে চার জনের কারাদন্ড প্রদান।
জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে সোমবার দুপুরে বরিশাল মহানগরীর টিটিসি লেন, চৌমাথা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগীতায় পরিচালিত মোবাইলকোর্টের অভিযানে বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হকের জিজ্ঞাসাবাদে টিটিসি লেনের একটি বাড়িতে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের অনুমোদনহীন প্রতিষ্ঠানের লাইসেন্স কিনেন (যদিও তার সঠিক কাগজ দেখাতে পারেন নি), বাস্তবে এভাবে কোন ব্যক্তি থেকে লাইসেন্স কেনার কোন নিয়ম বা বিধান নেই। ওই এই চক্র প্রায় বছর খানেক ধরে মানুষের বাসায় গিয়ে গিয়ে মান্ষুকে নানা ভাবে বিভ্রান্ত করে টীকা নিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।
জিজ্ঞাসাবাদে টীকাদানের নিয়ম-কানুন সম্পর্কে ভুলভাল উত্তর প্রদান করেন। তারা জনৈক হাবিব নামক এক ব্যক্তি থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে লাইসেন্স ক্রয় করে এই প্রতারনার ব্যবসা চালিয়ে আসছে।
মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৮ ধারা মতে প্রতারণামূলক প্রতিনিধিত্ব করায় এবং ভূয়া নিবন্ধন দাবি করার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ চক্রের মূল হোতা মো. আল আমিনকে ৬ মাস ও তার চার সহযোগী সাব্বির হোসেন, ইমতিয়াজ আহমেদ, রিম্পা, সম্পাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!