1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে পিতৃহত্যার বিচারের দাবিতে শিশু মারিয়া রাস্তায় - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বরিশালে পিতৃহত্যার বিচারের দাবিতে শিশু মারিয়া রাস্তায়

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৩৯ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

মা, চাচা ও দাদা-দাদীর কান্না দেখে ছোট্ট শিশু মারিয়াও বুঝতে পেরেছে তার পিতা আর বেঁচে নেই। পিতার মত এখন আর কেউ তাকে আদর করে বুকে জড়িয়ে ধরবেনা। ঘাতকেরা তার পিতাকে মেরে ফেলেছে। তাইতো পিতৃহত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর সাথে রাজপথে প্লেকার্ড হাতে পিতৃ হত্যার বিচারের দাবিতে দাড়িয়েছে শিশু মারিয়া।
উজিরপুর উপজেলার বামরাইলে ইজিবাইক চালক মামুন রাঢ়ী হত্যার বিচারের দাবীতে রবিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন করেছে বামরাইল ইউনিয়নের সর্বস্তরের জনতা। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাওন বালী। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


উল্লেখ্য গত ১৯ আগষ্ট রাতে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে নিজের ইজিবাইকে যাত্রী নিয়ে বের হয় বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর পুত্র মামুন রাঢ়ী। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। নিখোঁজের আটদিন পর গত বুধবার দুপুরে গৌরনদী উপজেলার বার্থী স্কুল সংলগ্ন খালের মধ্যে থেকে গলাকাটা, হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত অবস্থায় মামুনের লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত সালামের কোন ঘাতক আটক করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!