1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
সড়ক দুর্ঘটনায় নিহত পর্বত আরোহী রত্নার সুবিচারের দাবিতে গোপালগঞ্জে ভার্চুয়াল দৌড় - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

সড়ক দুর্ঘটনায় নিহত পর্বত আরোহী রত্নার সুবিচারের দাবিতে গোপালগঞ্জে ভার্চুয়াল দৌড়

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৫০ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়াবিদ ও পর্বত আরোহী রেশমা নাহার রত্নার সুবিচারের দাবিতে আজ গোপালগঞ্জে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে।
সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও দৌড়বিদ খবীর উদ্দীন খানের নেতৃত্বে ভোর ৬ টায় গোপালগঞ্জ পৌরপার্ক থেকে এ দৌড় শুরু হয়। সদর উপজেলার বেদগ্রাম. রঘুনাথপুর, দিঘারকুল, মুজিব বাজার, বোরাশী মান্দারতলাসহ প্রায় ১৬ কিঃমিঃ পথ অতিক্রম করে সকাল ৮ টার দিকে পুনরায় পৌরপার্কে এসে দৌড় শেষ হয়।


এতে গোপালগঞ্জ ও কাশিয়ানী উপজেলার প্রায় ২০ জন দৌরবিদ অংশ নেয়।
পরে পৌর পার্কের শহীদ মিনারের পাদ দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মুলক সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান মুকুল ও দৌড়বিদ খবীর উদ্দীন খান।
দৌড়বিদ খবীর উদ্দীন খান বলেন, রত্না একাধারে দৌড়বিদ, পর্বত আরোহী ও সাইক্লিস্ট। গত ৭ আগস্ট ঢাকার ক্রিসেন্ট রোড়ে সাইক্লিলিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় রত্না নিহত হয়। এতে আমরা মর্মাহত। তার স্মরণে ও সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও জন-সচেতনতা মুলক সমাবেশ করেছি। একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!