1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নৌকা বিক্রির ধূম - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নৌকা বিক্রির ধূম

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৬৪০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বন্যা ও বর্ষণের ফলে দিন দিন বাড়ছে পানি। এ কারণে উপজেলার কলাবাড়িসহ কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল পানিতে ডুবে গেছে। যার ফলে সাধারণ জনগনের নৌকা দিয়েই যাতায়েত করতে হচ্ছে। দিন দিন বাড়ছে নৌকার কদর। আর এ কারণে উপজেলার বিভিন্ন হাট বাজারে নৌকা বিক্রির ধূম পড়েছে।
এ উপজেলার ঘাঘর, কালিগঞ্জ, রামনগর, ধারাবাশাইল, শুয়াগ্রাম, ভাঙ্গারহাট, পিড়ারবাড়িসহ প্রায় ১০/১৫টি ছোট বড় হাটে নৌকা বিক্রি হয়। ছোট বড় মাঝারি নৌকার প্রকারভেদে দাম কম বেশী হয়ে থাকে। প্রতিটি নৌকার দাম ৫হাজার থেকে ১৫হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

গত বছরের চেয়ে এ বছর নৌকার দাম বেশী বলে জানিয়েছেন কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে কৃষক তিনু হাজরা। তিনি বলেন, কালিগঞ্জ বাজারে গত বছর যে নৌকাটি ৫হাজার টাকায় বিক্রি হয়েছে এ বছর সেই ধরণের একটি নৌকা ৭/৮হাজার টাকায় বিক্রি হচ্ছে।


একই বাজারের নৌকা ব্যবসায়ী নীহার বাড়ৈ বলেন, এই বাজারে কড়াই কাঠের মাঝারি ধরণের বেশী বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর নৌকার চাহিদা ও দাম দুটোই একটু বেশী। তবে আমরা দাম বাড়াইনি। আমরা যেখান থেকে নৌকা ক্রয় করে আনি সেখানের কারিগররা এ বছর নৌকার দাম বাড়িয়ে দিয়েছেন।
উপজেলার শুয়াগ্রামের নৌকার কারিগর হরবিলাস বাড়ৈ বলেন, এ বছর পানি বাড়ার কারণে নৌকার চাহিদা বেড়েছে। আর নৌকার চাহিদা বাড়লে দামও একটু বেড়ে যায়। তা ছাড়া গত বছরের চেয়ে এ বছর লোহা ও কাঠের দাম বেশী। এ জন্য এ বছর আমাদের একটু বেশী দামে নৌকা বিক্রি করতে হচ্ছে।

কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে শুধু কৃষক ও মৎস্যজীবীরা নৌকা ক্রয় করে। কিন্তু এ বছরের চিত্রটা একটু ভিন্ন। এ বছর বন্যা ও বর্ষার কারণে পানি বেড়ে নিন্ম এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। এ কারণে সাধারণ জনগদের হাট বাজার, অফিস আদালতে নৌকা নিয়ে যাতায়েত করতে হচ্ছে। যার ফলে গত বছরের চেয়ে এ বছর নৌকা ক্রয় বিক্রয় বেশী হচ্ছে। তাই গত বছরের তুলনায় এ বছর নৌকার দামও একটু বেশী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!