1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৩৪ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধ শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী সাংবাদিকদের কাছে কুশলী ইউপি চেয়ারম্যান মোঃ খালিদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী জানান, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের জায়গায় শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়। ২৫ আগস্ট মঙ্গলবার বিদ্যালয়ের জায়গায় গ্যারেজ নির্মাণ করতে গেলে ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন বাঁধা দেন। এক পর্যায়ে তিনি তাকে লাঞ্ছিত করে অকথ্য ভাষায় গালিাগালাজ করেন বলে জানান । এ ঘটনা তাকে মর্মাহত করেছে । তিনি এ ঘটনার বিচার দাবি করেন ।


অভিযুক্ত কুশলী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন বলেন, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ওই শিক্ষককে লাঞ্ছিত বা গালমন্দ করিনি। ওই দিন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শিক্ষকদের নিয়ে আমার বাড়ি প্রবেশ পথে অপ্রয়োজনীয় সাইকেল গ্যারেজ নির্মাণ করতে এসেছিলো। আমি তাদের এখানে এটি নির্মাণ না করে বিদ্যালয়ের অন্য পাশে করতে অনুরোধ করি। আমার বাড়ির সৌন্দয্য নষ্ট ও বাড়ি প্রবেশের পথ বন্ধ করতেই প্রতিপক্ষ প্রাধান শিক্ষককে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ওই স্কুলের সম্পত্তি আমার বাপ-দাদারাই দিয়ে গেছেন বলে ওই ইউপি চেয়ারম্যান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!