1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে আ’লীগ নেতাকে হয়রানীর অভিযোগ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বরিশালে আ’লীগ নেতাকে হয়রানীর অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫২৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
রাজনৈতিক ভাবেই হেয় করতে বরিশালের কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির সাংবাদিকদের জানান, আমার রাজনৈতিক কর্মকান্ড ও এলাকার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের এক যুবতীকে দিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করিয়েছে। তিনি আরও জানান, একটি কূচক্রি মহল নৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে তিনি নির্দোষ প্রমানিত হবেন বলেও উল্লেখ করেন। অপরদিকে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনির ও তার এক বন্ধুর বিরুদ্ধে উপজেলার ৩নং ওয়ার্ড আমুয়া গ্রামের এক যুবতী (২২) বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!