1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩৩৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে প্রেস কাউন্সিলের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর পবিত্র ফাতেহাপাঠ পাঠ শেষে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া- মোনাজাত করেন।

এসময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম, সদস্য আব্দুল আজিজ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, ওসি এএফএম নাসিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিকদের জন্য একটা খসরা নীতিমালা আমরা তৈরি করেছি। সেটা এখন আলোচনার পর্যায় রয়েছে। তাই নীতিমালা বাস্তবায়ন করতে সাংবাদিকদের নীতির মধ্যে আসতে হবে।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, মিডিয়ার জগতে একটা শৃংখলা প্রয়োজন আছে। বঙ্গবন্ধু একটি সম্মেলনে বলেছিলেন “গনতন্ত্রের একটা নীতি আছে, তাই সাংবাদিকদেরও একটি নীতি থাকতে হবে”। তিনি আরো বলেন, কারা সাংবাদিক হতে পারবেন, সাংবাদিক হলে কি কি সুযোগ রাষ্ট্রীয় ভাবে পেতে পারেন এবং তাদের দ্বায়িত্ব কি সে বিষয় নিয়ে একটি নিতীমালা প্রনয়ন করার চেষ্টা হচ্ছে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়া বান্ধব। তাঁর হস্তক্ষেপে ৪০ টি ইলেকট্রনিক্স মিডিয়া নতুন করে লাইসেন্সভূক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!