1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে বন্যা দুর্গত এলাকায় নিরাপদ পানি সরবরাহ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে বন্যা দুর্গত এলাকায় নিরাপদ পানি সরবরাহ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৪৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মধ্যে নিরাপদ খাবার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস জানিয়েছে, চলতি বন্যায় জেলার ৪৬ টি ইউনিয়নের ৩২৫ টি গ্রামের ২০৩৩৯ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার ১০ হাজার গভীর ও অগভীর নলকূপ তলিয়ে নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সদর উপজেলার নিজড়া ইউনিয়নে জাঙ্গাল বাজার সহ ৩টি স্থানে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মধ্যে ২ লাখ লিটার নিরাপদ খাবার পানি সরবাহ করেছে।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রতন কুমার সাহা, নিজড়া ইউপি চেয়ারম্যান সরদার আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজড়া গ্রামের রমজেদ সরদার বলেন, বন্যায় টিউবওয়েল তলিয়ে গেছে। খাকার পানির সংকট প্রকট। ১ শ’ লিটার পানি পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।
গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রকৌশলী রতন কুমার সাহা জানান, রোববার হরিদাসপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু করে বন্যা দুর্গত ৭ শ’ পরিবারের মধ্যে ১ লাখ লিটার পানি সরবরাহ করা হয়। সোমবার নিজড়া ইউনিয়নে ১ হাজার পরিবারের মধ্যে ২ লাখ লিটার নিরাপদ খাবার পানি সরবরাহ করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রতিদিন এ কার্যক্রম চলবে বলে জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!