1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে চেয়ারম্যানের মুক্তির দাবীতে মানববন্ধন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কালকিনিতে চেয়ারম্যানের মুক্তির দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ১২২৯ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্বজনেরা। আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পযন্র্— ওই এলাকার খাসেরহাট- বাঁশগাড়ী সড়কে সহস্রাধীক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তারা।
ভুক্তভোগীর পরিবার ও লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য খবির মৃধা প্রায় ১বছর আগে খুন হন। পরে নিহতের বাবা নুরু মৃধা বাদী হয়ে মাদারীপুর কোর্টে ষড়যন্ত্রমুলকভাবে ইউপি পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া ৮নং ওয়ার্ডের আরেক ইউপি সদস্য আকতার শিকদারকে গত ৩০ জুলাই ২০২০ইং দিবাগত রাতে তার বাড়িতে বসে কুপিয়ে জখম করে দূরবৃত্তরা। এ ঘটনায় আহতের বাবা মতিন শিকদার বাদী হয়ে ষড়যন্ত্রের আশ্রায় নিয়ে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ দুটি মামলায় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনকে গত ৩১ জুলাই ২০২০ইং কালকিনি থানা পুলিশ গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেন। এ দুটি মামলা দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনকে বিনাকারনে ফাঁসানোর প্রতিবাদে ও তার দ্রুত করামুক্তির দাবিতে বাশগাড়ী ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এদিকে কর্মসুচি চলাকালীন সময় ওই এলাকায় কয়েকটি ফাঁকা বোমা বিস্ফোরনের ঘটনা ঘটনায় দূবর্ৃত্তরা। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে খাশেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ আবুল কালাম, শিকিম আলী, ব্যাংক কর্মকর্তা শহিদ শিপাহী ও মজিবর রহমান মাল বক্তব্যকালে বলেন, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনকে বিনাকারনে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। আমাদের চেয়ারম্যানকে দ্রুত মুক্তি দিতে হবে। কারন ওই ঘটনার সময় সে দেশের বাহিরে ছিল। তাকে মুক্তি দেয়া না হলে আমরা আগামীতে কঠোর কর্মসুচি পালন করবো।
এ বিষয় যানতে চাইলে দুটি মামলার বাদী নুরুল মৃধা ও মতিন শিকদার এড়িয়ে যান।
খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি আল আমিন বলেন, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, বাঁশগাড়ী ইউরিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখান থেকে তার মুক্তির দাবী
এ ব্যাপারে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, বোমা বিস্ফোরনের ঘটনা শুনেছি। তবে কারা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হবে। আর শুনেছি মানববন্ধন উভয় পক্ষই করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!