1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে হত্যা মামলায় দু’ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বরিশালে হত্যা মামলায় দু’ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪১৭ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে পূর্ব শত্রæতার জেরধরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দুই সহদর হলেন-একই এলাকার মৃত জয়নাল সিকদারের পুত্র বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার। এরমধ্যে বাবুল মামলার শুরু থেকেই পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার অপর আসামি মামুন চৌকিদারকে তিন বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে আসামি পক্ষের দায়ের করা একটি অস্ত্র দিয়ে গুরুত্বর জখম করার অপর একটি মামলায় নিহত মোতাহারের ভাই সিরাজ ও চাচাতো ভাই মোতালেব হাওলাদারকে ১০বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।

বাদী পক্ষের আইনজীবী মোঃ আজিজুর রহমান রিয়াজ মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী বলেন, ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে পূর্ববিরোধের জেরধরে কাজিরহাট থানার মিয়ারহাট এলাকায় বসে ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে দন্ডিতরা কুপিয়ে আহত করে। গুরুত্বর অবস্থায় আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই আজাহার হাওলাদার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!